তাওহীদ আদনান
দেওবন্দ প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশে’র আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের বিশেষ আমন্ত্রণে ৪ দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন ভরতের ঐতহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের শীর্ষ তিন উস্তাদ৷
তারা হলেন, শাইখুল আরব ওয়াল আজম হজরত হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ-এর খাস শাগরেদ, আল্লামা ইবরাহিম বলিয়াভি রহিমাহুল্লাহ-এর বিশেষ খলিফা, দীর্ঘ দিনের শায়খে মুসলিম শরিফ, দারুল উলুম দেওবন্দের বর্তমান শায়খে সানি আল্লামা শায়েখ কমরুদ্দিন আহমদ৷
দারুল উলুম দেওবন্দের অন্যতম সিনিয়র মুহাদ্দিস ইবনে হাজার খ্যাত শায়খে মুসলিম শরীফ আল্লামা হাবিবুর রহমান আজমী৷
এবং দারুল উলুম দেওবন্দের দারুল ইকামা প্রধান, পীর জুলফিকার আলী নকশবন্দী দা. বা. এর অন্যতম খলিফা আল্লামা মুনীরুদ্দীন আহমাদ উসমানী৷
এর আগে চরমোনাই পীরের আমন্ত্রণে অনুষ্ঠিতব্য ফাল্গুনের মাহফিলে যোগ দিতে গত বুধবার ঢাকায় পৌঁছেছেন দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, সাবেক নাযেমে তালিমাত আল্লামা মুজিবুল্লাহ কাসেমি৷
চরমোনাইর উদ্দেশ্যে রওয়ানা হওয়া উস্তাদদের দেওবন্দে থেকে গাড়িতে উঠিয়ে দিতে এবং এগিয়ে দিতে সঙ্গে ছিলেন দেওবন্দের শিক্ষার্থী নাঈম মুহাম্মাদ জাফর, মুহাম্মাদ আবদুল্লাহ, মুহাম্মাদ মুঈনুল ইসলাম গাজী, মুহাম্মাদ তাওফীক খন্দকার ও মুহাম্মাদ আব্দুল হাকীম৷
হজরতদের এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিতে সঙ্গে আছেন মুহাম্মাদ রাশেদুল ইসলাম, মুহাম্মাদ মিজানুর রহমান, মুহাম্মাদ হানিফ রায়হান ও মুহাম্মাদ ইউনুস৷
শায়খগণ ভারতীয় সময় আজ বেলা ১টা ৪০মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে নিউ দিল্লির ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে বিকেল ৪টা ২০মিনিটে ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন বলে জানা গেছে৷
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত থাকবেন ঢাকা রামপুরার জামিয়া কারীমিয়া আরাবিয়ার নাযেমে তালীমাত মুফতী হেমায়তুল্লাহ কাসেমীর নেতৃত্বে ঢাকা গুলশান নতুন বাজার ‘জামিয়া সাঈদিয়া কারীমিয়া’ (সাঈদ নগর মাদ্রাসা)-এর মুহতামিম শেখ ফজলে বারী মাসউদ ও সিনিয়র মুদাররিস মুফতী আব্দুল আজীজ কাসেমী, মুন্সিগঞ্জ মারকাযুল কারীম ইসলামী রিসার্চ সেন্টার-এর প্রিন্সিপ্যাল মুফতী ছানাউল্লাহ কাসেমী ও মারকাযু দাওয়াতিস সুন্নাহ ঢাকার ইফতা বিভাগের মুশর