বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

সৌদিতে নারীদের ম্যারাথন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার ম্যারাথনে নেমেছে সৌদি আরবের নারীরা। সৌদি আরবে গতকাল শনিবার দেশের প্রথম মহিলা ম্যারাথন (দৌড়) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দেড় হাজার নারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শনিবার দেশের পূর্ব প্রদেশ আল-আহসায় তিন কিলোমিটার ব্যাপী 'আল-আহসা রান্‌স' ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, প্রায় ১৫০০ নারী ম্যারাথন প্রতিযোগিতায অংশগ্রহণ করেন। বিভিন্ন দেশের পেশাদার, অপেশাদার, বয়স্কা এবং তরুণী সব বয়সী নারীই দৌড়ে অংশগ্রহণ করেন।

মিজনা আল-নাসার নামে এক নারী ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেন। মাত্র ১৫ মিনিটে প্রতিদ্বন্দ্বীদের অনেক পিছনে ফেলে তিনি দৌড় শেষ করেন।

সৌদি সরকারের ক্রীড়া মন্ত্রণালয় প্রতিযোগিতার স্পনসর করে। এছাড়াও আল-মাসুদা হাসপাতাল এবং আল-আহসা পুর নিগম এতে স্পন্সর করে।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ