বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

জাফর ইকবালের ওপর হামলাকারীর মামা-চাচা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানের বাসায় তল্লাশি চালিয়ে হামলাকারীর মামা ও চাচাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী ।

পুলিশি প্রহরার মধ্যেই গতকাল শনিবার সন্ধ্যায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এ শিক্ষকের ওপর ক্যাম্পাসে হামলার পর মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের পাশের টুকেরবাজার ইউনিয়নের শেখপাড়ায় হামলাকারীর বাসায় অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় হামলাকারী ফয়জুর রহমানের মামা ফজলুর রহমানকে আটক করা হয়। তিনি নিজেকে সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক বলে পরিচয় দিতেন।

এরপর আজ রোববার ভোররাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিকার কাপন থেকে হামলাকারী ফয়জুর রহমানের চাচা আবদুল কাহার লুলইকে (৫৫) আটক করে র‌্যাবের বিশেষ একটি দল।

বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম দেলোয়ার হোসেন।

টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ জানান, হামলাকারী তাঁর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অস্থায়ী বাসিন্দা ছিলেন। তার পরিবার এখন লাপাত্তা। এলাকাবাসী তার পরিবারকে খুঁজছে। পেলেই পুলিশে দেওয়া হবে বলেও জানান তিনি।

 

তবে পুলিশের অতিরিক্ত উপকমিশনার আবদুল ওয়াহাব এ বিষয়ে কিছু বলা যাবে না বলে জানিয়েছেন।

শাবিপ্রবির রেজিস্ট্রার ইশফাকুল হোসেন জানিয়েছেন, গতকাল শনিবার রাতেই অজ্ঞাতনামা আসামি দেখিয়ে একটি অভিযোগপত্র জালালাবাদ থানায় দাখিল করা হয়েছে।

এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ