বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা

জার্মানিতে এক বছরে মুসলমানের উপর ১ হাজার হামলা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : ২০১৭ সালে জার্মানিতে মুসলিম ও মুসলিম স্থাপনার উপর কমপক্ষে ৯৫০ বার হামলা হয়েছে। এর মধ্যে ৬০টি হামলা হয়েছে সরাসরি মসজিদে।

জার্মান স্বররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য প্রকাশ করেছে মিডলইস্ট আই।

তবে অন্যান্য সম্প্রদায়ের উপর কোনো হামলা হয়েছে কি না তা এখনও জানা যায় নি। জার্মান অভিবাসন বিরোধী আক্রমণের অংশ হিসেবে মুসলিম বিরোধী আক্রমণকে নথিভূক্ত করেছে।
তবে অধিকাংশ আক্রমণের পেছনে অতি ডানপন্থী জাতীয়তাবাদীদের ইন্ধন রয়েছে বলে পুলিশ মন্তব্য করেছে।

জার্মানের সেন্ট্রাল কাউন্সিল অব মুসলিমস-এর প্রধান আইমান মাজইক মনে করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত রিপোর্টের তুলনায় প্রকৃত হামলার পরিমাণ আরও বেশি।

তার দাবি কর্তৃপক্ষ মুসলিম বিরোধী হামলাগুলো ঠিক মতো মনিটরিং করছে না। অধিকাংশ সময় পুলিশ রিপোর্ট গ্রহণ করতেও অস্বীকার করছে।

উল্লেখ্য, বিগত কয়েক বছরে জার্মানিতে অতি ডানপন্থী জাতীয়তাবাদী আন্দোলন জোরদার হচ্ছে। তারা জার্মানিতে অভিবাসনের বিরোধী।

কিন্তু মেরকেল সরকার তাদের দাবি উপেক্ষা করে ২০১৫ সালে ১০ লাখ অভিবাসীকে জার্মানিতে আশ্রয় প্রদান করে। যাদের উল্লেখযোগ্য অংশ মুসলিম। এতে ডানপন্থীরা ক্ষুব্ধ হয় এবং মুসলিম বিরোধী নানান কর্মকাণ্ড শুরু করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ