শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ

খুলনা প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ৪৭টি উন্নয়ন প্রকল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: আজ শনিবার ‘ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারস, বাংলাদেশের’ (আইইবি) ৫৮তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে খুলনা সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একই স্থানে খুলনার ৪৭টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ৫২টি প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করবেন।

এ ছাড়া তিনি বিকেলে নগরীর সার্কিট হাউস মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন।

জানা যায়, প্রধানমন্ত্রী সকাল ১১টায় নগরীর খালিশপুর কেন্দ্রে আইইবির চার দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন।

অন্যদিকে বিকেল ৩টায় খুলনা সার্কিট হাউস ময়দানে মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান জানিয়েছেন, খুলনা নগরীতে জনসভা সফল করার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার হুমায়ুন কবীর বাসসকে জানান, আইইবি খালিশপুর সেন্টার এবং সার্কিট হাউস ময়দান এলাকাসহ নগরীতে ৩,৫০০ পুলিশ সদস্য নিয়োগসহ ৮০০ সিসিটিভি স্থাপনের মাধ্যমে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ