শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

রক্তাক্ত জৈন্তাপুর, খুনীদের বিচার চাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ আসাদ সিলেটী: উড়ে এসে জুড়ে বসা কথিত ভণ্ড আটরশীরা আমাদের সিলেট জৈন্তাপুরস্থ ৪নং বাংলাবাজার নিজেদের ঘাটিতে রূপান্তরিত করে, দীর্ঘদিন থেকে আলেম উলামা ও দীনে ইসলামের বিরুদ্ধাচরণ করে আসছে।

উলামায়ে কেরামের পক্ষ থেকে বাহাসের আহবানে তারিখ দিয়েও পালিয়ে বেড়াচ্ছে।

গতকাল তাদের ওয়াজ মাহফিলে একভণ্ড বক্তার ভুল ওয়াজের সংশোধন করতে চাইলেন আমাদের হরিপুর দারুল হাদীস মাদরাসার মুহাদ্দিস মাও.আবদুস সালাম জৈন্তাপুরী।

তখন তিনি ও সাথে থাকা ছাত্রদের ওপর ভন্ডরা হামলা চালালে ওই মাদরাসার দাওরায়ে হাদিসের ছাত্র 'মুজ্জাম্মিল' নিহত, অর্ধশতাদিক আহত হয়।

আজ সকাল ১০টায় হারিপুর মাদরাসায় জরুরি মিটিংয়ের সিদ্ধান্ত হয়। সেখান থেকে কঠোর কর্মসূচি দেয়ার অপেক্ষায় দেশবাসী।

হে শহীদ ভাই মুজ্জাম্মিল! তোর রক্ত বৃথা যাবে না ইনশাল্লাহ।  হে মাওলা! আমার ভাইটিকে ক্ষমা করে আপন জান্নাতে ঠিকানা করে দাও।

জৈন্তাপুরের প্রশাসনের প্রতি! আপনারা আম জনতার সাহায্য করুন, এতেই আপনাদের মঙ্গল রয়েছে।

আলেম সমাজের প্রতি আমার বিনীত আবেদন! শহীদ মুজাম্মিলের পরিবারে চাঁদা তুলে হলেও কয়েক লক্ষ টাকা দেওয়া হোক। যাতে হলে মাতা-পিতা, আত্মীয়সজনের বেদনা একটুও হলে দূর হয়।

সিলেটের জৈন্তাপুরের অবস্থা থমথমে; হাসপাতালে কাতরাচ্ছেন ৩০ শিক্ষার্থী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ