শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী ৩০ দিনে পূর্ণ হতে পারে রমজান, ঈদ কি বার?

রাত দেড়টায় চলছিল নাচগান, তারপর...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এই প্রথমবার বাংলাদেশের কোন একটা সার্ভিস নিয়ে প্রশংসা করা যেতেই পারে। বরং প্রশংসা না করাটা অনুচিত হবে।

গতকাল সন্ধ্যা থেকেই উচ্চ শব্দে হিন্দি, ইংরেজি, বাংলা সব মিলিয়ে গান বাজানো হচ্ছিলো।

রাত বারোটা পর্যন্ত আনন্দ উৎসব করা যেতেই পারে। কিন্তু রাত দেড়টার পরেও চলতেছে সেই উচ্চ শব্দে গান বাজানো।

অতপর

ফোন দিলাম ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসের #৯৯৯ নাম্বারে। সবচেয়ে অবাক ব্যাপার হলো তাদের ভাষা! ব্যবহার! সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান সেবা দিচ্ছে কর্পোরেট ক্লায়েন্টের মতো!

স্যার কিভাবে হেল্প করতে পারি? স্যার এলাকার নাম কি? এইটা কোন থানার আওতাধীন? স্যার আমরা নিকটস্থ থানার সাথে কনফারেন্স কল করিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করুন! নিকটস্থ থানার সাথে কনফারেন্স করিয়ে দিলো।

থানা থেকে দায়িত্বরত অফিসার বললো,তারা ব্যবস্থা নিচ্ছে। কথা শেষ করার পর ৯৯৯ এর অপারেটর বললো, সেবা নেয়ার জন্য ধন্যবাদ (!) ১০ মিনিট পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ও সাউন্ড বন্ধ।

আহা! সরকারি সব প্রতিষ্ঠান যদি এভাবে তড়িৎগতিতে ও কার্যকর সেবা দিতে পারতো।

ইমাম হাসান রুমী এর টাইমলাইন থেকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ