বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা

সিরিয়ায় অস্ত্রবিরতি বিষয়ে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দুপুরে সিরিয়ায় অস্ত্রবিরতি পালনের খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুক্রবার রুদ্ধদ্বার বৈঠকের পর নিরাপত্তা পরিষদের সদস্যরা সাংবাদিকদের একথা বলেন।

জাতিসংঘে নিযুক্ত সুইডেনের স্থায়ী প্রতিনিধি ওলফ স্কুগ জানান, শনিবার দুপুরে এ প্রস্তাবের বিষয়ে ভোটাভুটি হবে। নিরাপত্তা পরিষদের সদস্যরা শুক্রবার নথি চূড়ান্ত করার চেষ্টা করলেও তাঁরা বিতর্কিত সকল ইস্যু মোকাবেলায় ব্যর্থ হয়েছেন। তাঁরা সরারাত ধরে কাজ করবেন এবং পরদিনও তা অব্যাহত রাখবেন।

জাতিসংঘে নিযুক্ত কুয়েতের স্থায়ী প্রতিনিধি মনসুর আয়াদ আল-ওতাইবি সাংবাদিকদের বলেন, খসড়া প্রস্তাবের বিভিন্ন বিষয় নিয়ে অনৈক্য থাকলেও অস্ত্রবিরতি পালনের ব্যাপারে সবাই একমত হয়েছেন।

সিরিয়ায় ৩০ দিনের অস্ত্রবিরতি পালনে প্রয়োজনীয় বিষয় অন্তর্ভূক্ত করে কুয়েত ও সুইডেন এ খসড়া প্রস্তাব তৈরি করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ