রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’ 

ইসরাইলি জঙ্গিবিমান লক্ষ্য করে হামাসের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গুলিতে দুই কিশোর শহীদ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত দুই কিশোরের পরিচয় প্রকাশ করেছে যাদের একজনের নাম সালাম সাবাহ এবং অন্যজনের নাম আবদুল্লাহ আবু শেইখা। তাদের দুজনেরই বয়স ১৭ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাফা শহরের পূর্বে তাদেরকে গুলি করে ইসরাইলি সেনারা। এর আগে ওই এলাকায় ইসরাইলি বিমান থেকে কয়েক দফা হামলা ও মর্টারের গোলাবর্ষণ করা হয়। ইসরাইল দাবি করছে, তারা হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান ও মর্টার হামলা চালায়। ইসরাইল আরো দাবি করছে যে, গাজা থেকে হামাসের ছোঁড়া রকেট ইসরাইলের একটি বাড়ির ছাদে আঘাত হানে।

এদিকে, হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম জানিয়েছে, তারা ইসরাইলের বিমান হামলা রুখতে বিমান বিধ্বংসী ব্যবস্থা ব্যবহার করেছে। এক বিবৃতিতে ইজ্জাদ্দিন আল-কাসসাম বলেছে, ইসরাইলি আগ্রাসনের জবাব দেয়ার অধিকার তাদের আছে। অন্যদিকে, ইসলামি জিহাদ আন্দোলনের এক মুখপাত্র বলেছেন, গাজাকে শত্রুদের পিকনিক স্পটে পরিণত হতে দেয়া হবে না।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ