রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

এক বৃদ্ধার কবিতা শুনে কাঁদলেন ওমর রা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

হযরত উমর রা. শাসনামলে তিনি রাতের বেলা বেড়িয়ে পড়তেন মানুষের খবরা-খবর নিতে। একদিন এক ঘরে তিনি দেখেন এক বৃদ্ধা বসে বসে চরকা কাটছে আর রাসুল সা. এর স্মরণে মনের মাধুরী মিশিয়ে কবিতা আবৃত্তি করছে।

হে রাসুল আপনার প্রতি আল্লাহর রহমত ও সালাম বর্ষিত হোক

জানি না তার সাথে মিলন হবে কী না আমার

পৃথিবীতে মৃত্যু কারো আগে আসে কারো পরে আসে।

আহা আমি যদি সেদিনটি দেখতে পেতাম যে দিন আমি সঙ্গ পবো আমার হাবীবের

হে আল্লাহ আমাকে তোমার রাসুলের সাথে জান্নাত নসীব কর।

হযরত উমর রা. বাইরে দাঁড়িয়ে বৃদ্ধার কবিতা শুনছিলেন। দাঁড়িয়ে থাকতে পারছিলেন না  আর। তাই সেখানেই বসে পড়লেন। ঢেকুর তোলে কাঁদতে লাগলেন। বৃদ্ধার আবেগময় ভালোবাসার কবিতাগুলো তাকে পাগল করে তুলছিলো।

তারপর দরজায় টোকা দিলেন। ভেতর থেকে জিজ্ঞেস করলো কে? বললেন, উমর। বললো, আমার কাছে উমরের কী প্রয়োজন?

বললেন, আল্লাহর ওয়াস্তে দরজা খোলো। বৃদ্ধা দরজা খুলে দিলো। হযরত উমর রা. বললেন, তুমি রাসুল সা. এর স্মরণে যে কবিতা আবৃতি করেছিলে সে কবিতাগুলো পুনরায় আবৃত্তি করে শোনাও।

বৃদ্ধা আবৃত্তি করে শোনালেন। উমর রা. তন্ময় হয়ে শুনলেন আর চোখের পানি গড়িয়ে পড়েছিলো। রাসুলের ভালোবাসায় সিক্ত হলো দুচোখ।

সূত্র: আল্লাহকে যদি পেতে চাও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ