রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

খালেদার স্থান হচ্ছে পুরান ঢাকার কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তারেক রহমানসহ বাকি ৫ জনকে ১০ বছর করে কারদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে নেয়া হচ্ছে। সেখানের নারী সেলে রাখা হবে সাবেক এই প্রধানমন্ত্রীকে।

আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এ রায় দেন।

এরআগে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে প্রবেশ করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ২টার দিকে তিনি কারাগারে প্রবেশ করেন।

কারাগারের ভেতরে আরও বেশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা কারাগারের ভেতরে টহল দিচ্ছে।
কারা অধিদফতরের একটি নির্ভরযোগ্যে সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের কারাগারে রাখার সম্ভাবনাই বেশি। সেখানে একটি ভবনের দ্বিতীয়তলার ডে- কেয়ার সেন্টার ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ