রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃত্যু ৩, আক্রান্ত ১ হাজার ৬৩ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র‌্যাবের সতর্কবার্তা

আত্মঘাতী হামলায় নিহত ৮৩ শিশু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশে গত জানুয়ারি মাসের সংঘাতে নিহত হয়েছে অন্তত ৮৩ জন শিশু। সোমবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য প্রকাশ করে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

নিহতদের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত ইরাক, সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন ও ইয়েমেনের শিশুরা রয়েছে। সংঘাতে নিহত অধিকাংশ শিশুই আত্মঘাতী বোমা হামলার শিকার হয়ে মারা গেছে। এছাড়া সশস্ত্র হামলায় ভয়ে পালাতে গিয়ে পদদলিত হয়েও অনেক শিশুর মৃত্যু হয়েছে।

মধ্যপ্রাচ্য ও পূর্ব আফ্রিকা অঞ্চলের দায়িত্বে থাকা ইউনিসেফের আঞ্চলিক পরিচালক জিয়ার্ট ক্যাপেলেয়ার বলেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে যুদ্ধ ও সংঘাতের কারণে শিশু মৃত্যুর ঘটনা কখনই গ্রহণযোগ্য নয়। এটা সম্পূর্ণভাবেই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

তিনি আরও বলেন, এ শিশুগুলোর সাথে যুদ্ধের কোনও সম্পর্ক ছিল না, কিন্তু তারা যুদ্ধ-সংঘাতের মাঝে পড়ে প্রাণ হারিয়েছে। এ শিশুগুলোর পরিবার কখনই তাদের মৃত্যুশোক ভুলতে পারবে না। আমরা সংঘবদ্ধভাবে যুদ্ধ-সংঘাত থেকে শিশুদেরকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি।

আল-জাজিরা/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ