
|
হাইআতুল উলয়ায় জামিয়া কাসেম নানুতবীর সাফল্য
প্রকাশ:
২৬ মার্চ, ২০২৬, ০১:০২ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানীর রামপুরা-হাতিরঝিল এলাকায় অবস্থিত স্বপ্নজয়ী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিয়া কাসেম নানুতবী ঢাকা’। দুই বছর আগে একঝাঁক মেধাবী ছাত্র নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর কেন্দ্রীয় পরীক্ষায় মেধাস্থান অর্জনসহ শতভাগ পাসের গৌরব অর্জন করে আসছে। কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষায় প্রথমবারের মতো অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটির ৪ জন শিক্ষার্থী মুমতায হওয়ার গৌরব অর্জন করেছে। ফলাফলের বিষয়ে মাদরাসার মুহতামিম মুফতি এমদাদুল ইসলাম বলেন, আমার প্রিয় ছাত্রদের সফলতার জন্য সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। দোয়া করি, আল্লাহ আমাদের প্রতিষ্ঠানটিকে কবুল করেন। এবং আগামীতে ছাত্ররা যেন আরও ভালো করতে পারি সেই তাওফিক দেন। এসময় তিনি ‘ভবিষ্যতে যেন ছাত্ররা সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রাখতে পারেন’ এর জন্য সবার কাছে বিশেষ দোয়া কামনা করেছেন। কওমি মাদরাসার শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় পাসের হার ৮৯.৯৯ শতাংশ। প্রায় ২৪ হাজার ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশ নেন। এ বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল, ছাত্র ১৫,২৬৮ জন; ছাত্রী ৮,৬১৩ জন; মোট ২৩,৮৮১ জন। সারাদেশে ১০৪টি ছাত্র ও ১৫৫টি ছাত্রী মারকাযে (কেন্দ্রে) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২১,৪৯১ জন, অনুত্তীর্ণ ২,৩৯০ জন। পরীক্ষা প্রবিধি অনুসারে ছাত্র ও ছাত্রী মেধাক্রম পৃথক করা হয়েছে এবং ছাত্র ও ছাত্রী প্রতি ৫০০ (পাঁচশত) জনের বিপরীতে ১ (এক) জনকে মেধা তালিকায় নেয়া হয়েছে। সে হিসেবে ছাত্র ৩১তম এবং ছাত্রী ১৭তম পর্যন্ত মেধা তালিকায় স্থান পেয়েছে। ঠিকানা ও যোগাযোগ |