আতাউর রহমান খসরু: মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ স্পেন বিজয় করেছিলেন। ইউরোপের মাটিতে প্রথম ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন তিনি। উমাইয়া খলিফা ওয়ালিদের নির্দেশে অগ্রবর্তী দল হিসেবে তারিক বিন জিয়াদ স্পেনে অভিযান পরিচালনা করেন। তিনি ছিলেন উমাইয়া খেলাফতের আফ্রিকান কমান্ডের একজন সেনাপতি।
এ কমান্ডের মূল দায়িত্বে ছিলেন মুসা বিন নুসাইর। যাকে আফ্রিকা বিজয়ীও বলা হয়। তারিক বিন জিয়াদ প্রাথমিক সাফল্য লাভের পর উমাইয়া খলিফা মূল সেনাদল প্রেরণ করেন।

মানচিত্রে জিব্রালটার। এখানেই অবতরণ করেছিলেন তারিক বিন জিয়াদ।
তারিক বিন জিয়াদ ২৭ এপ্রিল ৭১১ খ্রিস্টাব্দে স্পেনের মাটিতে পা রাখেন। তিনি মরক্কো থেকে জাহাজে স্পেনে পৌঁছান এবং জাবালে তারিকে এসে নোঙ্গর করেন। যার বর্তমান নাম জিব্রালটার। জাবালে তারিকের স্পেনিশ উচ্চারণ জিব্রালটার।
পাথুরে পাহাড়ে গড়া জিব্রালটারের পাদদেশে জাহাজ নোঙ্গর করে মুসলিম এ সেনাপতি সৈনিকদের উজ্জীবিত করতে জাহাজগুলো পুড়িয়ে দেন এবং ঐতিহাসিক এক ভাষণ প্রদান করেন। যাতে তিনি বলেন, তোমাদের সামনে মৃত্যু আর পেছনে সাগর অপেক্ষা করছে। মৃত্যুকে জয় করতে না পারলে সাগরে ডুবে মরতে হবে আমাদের।
জিব্রালটারে স্পেনের তৎকালীন শাসক রাজা রডারিকের সঙ্গে তার তুমুল যুদ্ধ হয়। রাজা রডারিকের ১ লাখ সৈনিকের বিরুদ্ধে তিনি মাত্র ৭ হাজার সৈনিক নিয়ে বিস্ময়কর এক বিজয় লাভ করেন। তার নামানুসারে যুদ্ধক্ষেত্রের নাম রাখা হয় জাবালে তারিক বা তারিক পাহাড়।

মদিনায়ে ফাতহ-এর রাজপ্রসাদে এখন উড়ে ব্রিটিশ পতাকা
স্পেনের সীমান্তে সংযুক্ত জিব্রালটারের সৃষ্টি (বিজ্ঞানীদের ধারণা মতে) খ্রিস্টপূর্ব ২০০ মিলিয়ন বছর পূর্বে। কিন্তু মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদ তা বিজয় করার পূর্বে সেখানে কোনো মানব বসতি ছিলো না। তিনি সেখানে মানব বসতি গড়ে তোলেন। তার হাতে কিছু শহুরে স্থাপনাও স্থাপিত হয় সেখানে। স্পেনে মুসলিম শাসনের অবসান হলে তার স্মৃতিবিজড়িত স্থাপনাগুলো ধ্বংস করে ফেলা হয়।

জিব্রালটারের পাউন্ডে তারিক বিন জিয়াদ
স্পেনে মুসলিম শাসনà