বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

নামাজ পড়ে ফেরার পথে কাশ্মীরী ছাত্রদের মারধর; মেহবুবার প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল শুক্রবার নামাজ আদায়ের পর ক্যাম্পাসে ফেরার পথে হরিয়ানা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দুই কাশ্মীরী ছাত্রকে মারধর করা হয়েছে বলে জানা গেছে।

জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এ বিষয়ে তদন্ত চেয়েছেন। অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি।

ঘটনাটি ঘটেছে কাশ্মীরের মহেন্দ্রগড় শহরে। নামাজ পড়ে করে ফেরার পথে ওই ছাত্রদের মারধর করা হয়। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়, প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে বলেছেন, এই ঘটনা কাশ্মীরীদের প্রতি যেভাবে তিনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন তার বিরুদ্ধে যাচ্ছে।

হামলার কারণ অবশ্য এখনও জানা যায়নি। জম্মু কাশ্মীর পুলিশ জানিয়েছে, কাশ্মীরী ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য হরিয়ানা পুলিশের সঙ্গে সম্পর্ক রেখে চলছেন তারা।

এবিপি

এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ