শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা হজের মিকাত আল-জুহফায় মিলল ১৭০০-এর বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপর চাপানো যাবে না’ স্মৃতির ফ্রেমে আল্লামা সুলতান যওক নদভী রহ. ‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

‘অল্প সময়েই কওমি স্বীকৃতির পরিপূর্ণ বাস্তবায়ন হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ
চট্রগ্রাম প্রতিনিধি

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীরা এদেশের নাগরিক এবং শিক্ষিত হিসেবে গর্ব করে চলা তাদের নাগরিক অধিকার। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষার মান দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়েছেন। অল্প সময়ের মধ্যেই স্বীকৃতির পরিপূর্ণ বাস্তবায়ন হবে এবং যাবতীয় প্রক্রিয়া চলছে।

আজ (শুক্রবার) চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া ওবায়দিয়া এর বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, আমি জামিয়াার এত বড় মাহফিলের শৃঙ্খলা ও এখানকার ছাত্রদের আদব দেখে অভিভুত। ইসলাম এমন শৃঙ্খলা ও আদব শিক্ষা দেয়। যারা ইসলাম ও কুরআন হাদিসের সঠিক মর্ম সম্পর্কে জ্ঞান রাখে, তারা কোনদিন জঙ্গি হতে পারে না।

তিনি বলেন, আমি একটি কথা বারবার বলে থাকি, কওমি মাদরাসার সঙ্গে জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই।একটি মহল বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানদের জঙ্গী হিসেবে অপপ্রচার করছে। তাদের শ্লোগান হচ্ছে সকল মুসলিম সন্ত্রাসী নয় বরং সকল সন্ত্রাসী মুসলিম।

তিনি আরো বলেন, যেই মহলটি মুসলিমদের জঙ্গি বলে অপপ্রচার চালাচ্ছে, তারা শুধু ইসলামের বিরুদ্ধে নয় বরং মুসলিম দেশগুলোর বিরুদ্ধেও প্রোপাগান্ডা করছে। সুতরাং,  আলেম-ওলামা ও দেশপ্রেমিক জনতার ইসলাম ও দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের মোকাবেলায় সজাগ দৃষ্টি রাখতে হবে।

সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম উত্তরজেলার বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফখরুল আনোয়ার, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মূহুরী, ফটিকড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, কেন্দ্রিয় আওয়ামিলীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, সাতকানিয়া আসনের এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী, সাবেক এমপি মজহারুল হক চৌধুরী, আওয়ামিলীগ নেতা বাকের প্রমুখ।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী নানুপুরের মরহুম পীর আল্লামা জমির উদ্দীন রহ. কবর জিয়ারত করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ