বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে ভারি মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ৬.২ মাত্রার এক প্রবল ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, পাকিস্তান ও ভারত। ভূমিকম্পটি সবচেয়ে জোরালোভাবে অনুভূত হয়েছে আফগানিস্তানে।

বুধবার (৩১ জানুয়ারি) আফগানিস্তানের রাজধানী কাবুল ও এর পার্শ্ববর্তী এলাকা এতে প্রবলভাবে প্রকম্পিত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানায়।

কাবুল থেকে ২৭০ কিলোমিটার দূরে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের হিন্দুকুশ পার্বত্য এলাকায়ও এটি প্রবলভাবেই অনুভূত হয়েছে।

এছাড়া শক্তিশালী এই ভূমিকম্প অনেক দূরে ভারতের রাজধানী নয়াদিল্লি ও কাশ্মীরের শ্রীনগরে জোরালোভাবেই অনুভূত হয়েছে।

কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর তাৎক্ষণিকভাবে জানা না গেলেও এতে উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূকম্পন জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে ও ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিজমোলজিক্যাল সেন্টার জানায়, ভূমকম্পের কেন্দ্রস্থলটি ছিল উত্তর আফগানিস্তানের পার্বত্য শহর ফয়েজাবাদের ৬৬ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে মাটির ১৮০ কিলোমিটার গভীরে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ