শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা

ছোটদের ‘সততা স্টোর’ দেখে বড়রা শিখুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি এনায়েতুল্লাহ
আলেম লেখক ও সাংবাদিক

সভ্যতা মানব চরিত্রের একটি শ্রেষ্ঠ গুণ। মানবজীবনে এর প্রয়োজনীয়তা অপরিসীম। অতএব মানুষকে সদা সর্বদা কথা ও কাজে সততা ও স্বচ্ছতা রক্ষা করতে হবে এবং মিথ্যার অভিশাপ ও গ্লানি থেকে বাঁচতে হবে।

যার মধ্যে এ গুণের সমাহার থাকবে সমাজের সব ধরনের মানুষ তাকে ভক্তি শ্রদ্ধা করবে। সম্মানের চোখে দেখবে, পরম মায়ায় জড়িয়ে রাখবে। সর্বোপরি আখেরাতে আল্লাহতায়ালার কাছে এর বিনিময় লাভ করবে এবং জান্নাতে প্রবেশ করবে। তাই প্রত্যেক মুসলমানের উচিত সততার গুণে গুণান্বিত হওয়া।

এরই লক্ষ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ‘সততার আলো’ ছড়িয়ে দিতে ঢাকায় প্রথমবারের মতো একটি স্কুলে দুর্নীতি দমন কমিশনের ‘সততা স্টোর’ চালু করা হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ইউএনডিপির সহযোগিতায় দুদকের এ স্টোরের কার্যক্রম শুরু হয়। ‘সততা স্টোর’ উদ্বোধন করেন দুদকের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম।

ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছয়শ’র বেশি ‘সততা স্টোর’ খোলা হয়েছে। এসব স্টোরে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য রাখা আছে। সেখানে পণ্য কেনা ও মূল্য পরিশোধের নিয়মাবলী নিয়ে দু’টি তালিকা রয়েছে, কিন্তু কোনো বিক্রেতা নেই। কোনো কিছু কিনতে হলে স্টোরে থাকা সংশ্লিষ্ট খাতায় পণ্যের বিবরণ লিখতে হবে শিক্ষার্থীকে। এরপর পাশেই রয়েছে টাকা জমা দেওয়ার বক্স। যেকোনো শিক্ষার্থী তার পছন্দমতো পণ্যটি কিনে বক্সে টাকা জমা রাখবে।

শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত এসব ‘সততা স্টোর’ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীরা পরস্পরে সৎ হওয়ার প্রতিযোগীতা করছে। এটা একটা শুভ ও ইতিবাচক দিক পরিবর্তন, সততার চর্চা। এভাবেই শিক্ষার্থীদের মানসিকতায় গুণগত পরিবর্তন আসবে বলে আমরা বিশ্বাস করি। যার প্রমাণ আমরা কিছু কিছু দেখতেও শুরু করেছি। ইতোমধ্যে বিভিন্ন সময় গণমাধ্যমে শিক্ষার্থীদের সততার খবর প্রকাশিত হয়েছে।

আমরা মনে করি, ‘সততা স্টোর’ থেকে যেসব শিক্ষার্থী পণ্য কিনছে, তারা পণ্য কেনার পাশাপাশি তাদের দিতে হচ্ছে সততা এবং বিবেকের পরীক্ষা। যে কেউ চাইলে এখান মূল্য পরিশোধ না করে চুপিচুপি করে পণ্য নিয়ে চলে যেতে পারবে। কিন্তু তারা সেটা করছে না। কারণ, এটি একটি সততা চর্চাকেন্দ্র। সততার পরীক্ষায় আমাদের দৃষ্টিতে ‘ছোটরা’ হারতে চায় না, জিততে চায়।

বস্তুত ‘সততা স্টোর’ সততা চর্চার একটি প্লাটফর্ম। এটি একটি প্রতীক। নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং অল্প বয়স থেকà§