রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি

চূড়ান্ত ভোটার তালিকা ৩১ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুতির কাজ শেষ করেছে নির্বাচন কমিশন। ৩১ জানুয়ারি বুধবার প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।তালিকায় নতুন অন্তর্ভুক্ত হচ্ছেন প্রায় ৪৫ লাখ ভোটার।  বাদ পড়ছেন প্রায় ২০ লাখের মতো ভোটার।

বিগত সংসদ নির্বাচনে ৩০০ আসনে সর্বমোট ভোটার সংখ্যা ছিল ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৯৭৭। ধাপে ধাপে বাড়ছে নতুন ভোটার। আবার বাদ পড়ছেও কিছু। সর্বশেষ হালনাগাদে গত বছরের ৩১শে জানুয়ারি পর্যন্ত দেশের মোট ভোটার সংখ্যা ছিল প্রায় সোয়া দশ লাখ।

এবারের হালনাগাদ কার্যক্রম শুরু হয় গত বছরের ২৫ জুলাই। ৬ মাস ধরে চলা এই কার্যক্রমের মধ্যেই বাদ দেয়া হয়েছে প্রায় সাড়ে ১৭ লাখ মৃত ভোটার। আবার দ্বৈত ভোটার হওয়ায় তালিকা থেকে বাদ পড়েছেন আরো দুই লাখ। বিভিন্ন সময়ের অন্তর্ভুক্তি এবং হালনাগাদ কার্যক্রম মিলে তালিকায় এবার যুক্ত হয়েছেন ৪৫ লাখ ৬৫ হাজার ৪৭ জন নতুন ভোটার। সব মিলিয়ে আগামী সংসদ নির্বচনের জন্য প্রস্তুত প্রায় ১০ কোটি ৪০ লাখ ভোটারের একটি তালিকা। যদিও এরমধ্য থেকেও বৃদ্ধি এবং কমতির সম্ভাবনা রয়েছে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন বলেন, 'সবগুলোকে যোগ করে এবং মৃত ভোটারগুলোকে যদি বাদ দেই সেক্ষেত্রে এটা দাড়ায় ১০ কোটি ৪০ লাখ ৫১৮৮৩। বিভিন্ন উপজেলা থেকে এগুলো আপলোড করা হচ্ছে। ৩১ জানুয়ারি হালনাগাদ ভোটারের তালিকা প্রকাশ করা হবে।'

তিনি আরো বলেন, 'হালনাগাদ কার্যক্রম শেষ হয়ে গেলেও যেকোন সময় সুযোগ থাকছে ভোটার হওয়ার। নির্বাচনের একটি নির্দিষ্ট সময়ের আগেই, তা যুক্ত হবে সম্পূরক তালিকা হিসেবে।'

নতুন ভোটারদের আপাতত লেমোনেটেড জাতীয় পরিচয়পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পরবর্তীতে পর্যায়ক্রমে দেয়া হবে স্মাটকার্ডও।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ