শাহনূর শাহীন: পোশাকের জগতে আধুনিতা ও রুচিশীলতা এখন গ্রাহকের প্রথম পছন্দ। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের বাহারি ডিজাইনের পোশাকগুলোই গ্রাহক পছন্দের শীর্ষে থাকে।
ডিজাইনের ক্ষেত্রে কিছু নিম্নমানের ডিজাইন ও কালারের পোশাকও বাজারে পাওয়া যায়। সেগুলোর জন্যও রয়েছে মোটাদাগের বিরাট সংখ্যক গ্রাহক। কেউ আছেন বাধ্য হয়েই অপছন্দনীয় কিংবা রুচিশীল নয় এমন পোশাক কিনে থাকেন।
অতি-আধুনিতার ঝোকের বশে তরুণ কিশোরদের মাঝে দেশ-বিদেশের নামি, দামি তারকা শিল্পী, সেলিব্রেটি, খেলোয়ার, সিনেমার নায়ক-নায়িকাদের ছবি ব্যবহার করে সস্তা ডিজাইনের বিভিন্ন ধরনের টি-শার্ট ব্যাবহার বিশেষভাবে লক্ষ্যণীয়।
এই ধরনের পোশাকে অনেক সময় শালীনতা বলতে কিছু থাকে না। বলা চলে পোশাকের মানের চেয়ে অশ্লীলতা হয় উঠে আকর্ষণের প্রধান উপকরণ। যা আমাদের দেশীয় সাংস্কৃতির সাথে একদমই বেমানান।
দেশের রুচিশীল মননশীল গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আকর্ষণীয় ডিজাইনের বেশ কিছু টি-শার্ট এনেছে অনলাইন মার্কেট প্লেস ইফোর্ট বিডি। আকর্ষণীয় ডিজাইন ও গুনে মানে অনন্যতার কারণে ইতোমধ্যে গ্রাহকদের আস্থা অর্জনে ব্যাপক সাড়া পেয়েছে ইফোর্ট।
প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে গত রমজানে। এরই মধ্যে দেশের প্রথম সারির মোবাইল অপারেটর কোম্পানি, একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ইভেন্ট ভিত্তিক টি-শার্ট তৈরি করে দিয়ে সুনাম কুড়িয়েছে।
প্রোডাক্টের গুনগত মান উন্নত হওয়ায় নতুন বছরে বেশ কয়েকটি প্রতিষ্ঠান সারা বছরের জন্য চুক্তিও করেছে ইফোর্টের সাথে।
এতো অল্প সময়ে গ্রাহকদের মনে টি-শার্টের জগতে আস্থার জায়গায় পৌঁছতে পারার রহস্য কী জানতে চাইলে ইফোর্টের স্বত্তাধিকারী ইয়াসিন আহমাদ জানান, প্রতিটি টি-শার্ট নিজস্ব কারখানায় উৎপাদন করা হয়। মানের ক্ষেত্রে এক্সপোর্টের মান বজায় থাকে শতভাগ।
তিনি জানান, বর্তমানে মোট ১১টি ডিজাইনের টি-শার্ট বাজারে আছে। আপকামিং ৪ টি ডিজাইন, শিগগির সেগুলো বাজারে আসবে। এর প্রত্যেকটি ডিজাইনই আমাদের নিজস্ব। এছাড়াও সুইং, প্রিন্ট সব কিছুই আমরা নিজেরা করি। এজন্য আমরা পণ্যের গুণগত মান বজায় রেখে কম দামে বাজারে ছাড়তে পারি যার কারণে আমাদের প্রতিটি টি-শার্টই গ্রাহক চাহিদার শীর্ষে থাকে।
কালারের ক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাà¦