রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রোহিঙ্গাদের মাঝে বাসমাহ ও আলফা ডটনেটবিডির ত্রাণবিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ারইসলাম: উখিয়ার হাকিমপাড়া ও তাজমিনারঘোনা এলাকায় অবস্থানরত ২ হাজার রোহিঙ্গা শরণার্থী পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

গত ২১ জানুয়ারি রোববার থেকে ২৩ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সেবামূলক সংগঠন ‘মশাল’ এর সেক্রেটারি জেনারেল, জামেয়া দারুল মা'আরিফ
আল-ইসলামিয়া চট্টগ্রামের শিক্ষক মাওলানা মাহমুদ মুজিবের সমন্বয়ে বাসমাহ ফাউন্ডেশন ইউএসএর চেয়ারম্যান মীর হুসাইন ও আলফা ডটনেটেবিড়ির চেয়ারম্যান আবু হায়দারের যৌথ উদ্যোগে এ ত্রাণ বিতরণ হয়।

ত্রাণসামগ্রী হিসেবে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।
তাছাড়া মসজিদ-মক্তবে সোলার প্যানেল ও মাইকসেট দেয়া হয়েছে।

ইতোপূর্বে বালুখালী বি ব্লক ১৭ এরিয়ায় ৩ মাস ধরে ত্রাণ বিতরণ , চিকিৎসা খরচ, মসজিদ ও ঘর নির্মাণসহ যাবতীয় তত্বাবধান করে আসছে জনকল্যাণমূলক সংগঠন বাসমাহ।

ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সেনাকর্মকর্তা সামাদ, তারিক ও আক্তার হোসাইন।

ত্রাণসমন্বয়কারী মাওলানা মাহমুদ মুজিব, আলফা ডটনেটবিড়ির চেয়ারম্যান আবু হায়দার, মাওলানা আতিক, মাওলানা শহিদুল, জনাব তাহের মিয়া, রাশেদুল ইসলাম, সোহাগ মন্ডলপ্রমুখ।

চট্টগ্রাম জেলা ইজতেমায় ৭ জনকে অংশ না নেয়ার আবেদন আলেমদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ