বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কক্সবাজারের মাদক-জুয়ার আসর থেকে আটক চার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের বিতর্কিত অবকাশ কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে মাদক ও জুয়ার আসর থেকে চারজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটকদের মধ্যে কমিউনিটি সেন্টারটির মালিক নুরুল আবছারও রয়েছেন। আটক দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা ও একজনকে পাঁচদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলির নেতৃত্বে রবিবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানে রামু থানার উপ-পরিদর্শক একরামসহ পুলিশ সদস্যরাও অংশ নেন।

স্থানীয়রা জানান, জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ের পার্শবর্তী এ কমিউনিটি সেন্টারে দীর্ঘদিন মাদক, জুয়া ও নারীদের নিয়ে অবৈধ কার্যকলাপ চলছিল। স্থানীয়রাও এসব আসরে গিয়ে চরম নৈতিক অধপতনের দিকে ধাবিত হওয়ায় এলাকাবাসী বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন আকস্মিক এ অভিযান চালায়।

রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলি জানিয়েছেন, অভিযানে চারজনকে আটক করা হয়। এদের মধ্যে কমিউনিটি সেন্টারটির মালিক আবছার ও সেখানে বেড়াতে আসা জহিরকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং সদর উপজেলার ঈদগাঁওর ইসলামাবাদ এলাকার মৃত আবদুল জলিলের ছেলে মোহাম্মদকে পাঁচদিনের কারাদণ্ড দেয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ