বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর হাসিনা-কাদের-বেনজীরসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি একতরফা অভিযান ও ধর্মীয় অধিকার লঙ্ঘনে জমিয়তে উলামায়ে হিন্দের উদ্বেগ চার দিনেও খোঁজ মেলেনি মাদরাসা ছাত্র মিসবাহর এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান

৫ জানুয়ারির নির্বাচনে স্থায়ীভাবে জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ৫ জানুয়ারির ভোট এবং ভোটারবিহীন নির্বাচন ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। সেদিন নির্বাচনের নামে প্রহসন হয়েছিল।

তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে দেশের জনগণের মত প্রকাশের অধিকার, ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। ২০১৪ সালে কলঙ্কিত সেই নির্বাচনে ১৫৪ আসনে কোন ভোট হয়নি। বাকী আসনগলোতে যে নির্বাচন হয়েছে সেখানে ৯০ ভাগ ভোটার ভোট দিতে যায়নি।

তিনি বলেন, ৫ জানুয়ারির পরে দেশে কোন নির্বাচনই সুষ্ঠু হয়নি। আজকের চলমান রাজনৈতিক সংকটের মূলকারণ হচ্ছে দেশে জনপ্রতিনিধিত্বশীল সরকার না থাকা।

গতকাল শুক্রবার ৫ জানুয়ারী ভোটাধিকার হরণ দিবস উপলক্ষে বিজয়নরস্থ সংগঠনের কেন্দ্রীয় খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কাদের আরো বলেন, সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়ে সংসদে বসে সরকার পরিচালনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।

তিনি বলেন, নজিরবিহীন এই রাজনৈতিক সংকট উত্তরণে অনতিবিলম্বে সব দলের অংশগ্রহনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার কায়েম করতে হবে।

শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো আবদুল জলিল, ঢাকা মহানগরীর সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা আবুল কাশেম, আলহাজ্ব হারুনূর রশীদ, এডভোকেট এনায়েত রাব্বী প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ