শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

যে কারণে বিশ্বজুড়ে ১ ঘণ্টা বন্ধ থাকল হোয়াটসঅ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: ভারতে কোটি কোটি মানুষ জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এদেশে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। অন্য দেশগুলিতেও বহু মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।

প্রিয়জনদের নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য বেশিরভাগ মানুষই হোয়াটসঅ্যাপ বেছে নিচ্ছেন। কিন্তু একসঙ্গে এত বার্তা পাঠানোর চাপে রবিবার ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতে বিশ্বজুড়ে এক ঘণ্টা বন্ধ থাকল হোয়াটসঅ্যাপ পরিষেবা।

ফলে সেই সময় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বার্তা পাঠাতে পারেননি। রাত বারোটা থেকে একটা পর্যন্ত বন্ধ থাকার পর ফের চালু হয় হোয়াটসঅ্যাপ। এখন আর কোনও সমস্যা হচ্ছে না।

হোয়াটসঅ্যাপ যে সময়টা বন্ধ ছিল, তখন বার্তা পাঠানো যাচ্ছিল, কিন্তু সেটা প্রেরকের কাছে পৌঁছচ্ছিল না। অথচ দু’জনের মোবাইল ফোনেই নেটওয়ার্কের কোনও সমস্যা ছিল না। নববর্ষের বার্তা পাঠাতে না পেরে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ক্ষুব্ধ হয়ে ট্যুইটারে ক্ষোভ উগরে দেন।

অনেকেই বলেন, হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন হয়ে গিয়েছে। রাত ১২.৪০ মিনিটে হোয়াটসঅ্যাপ পরিষেবা কিছুক্ষণের জন্য চালু হয়। কিন্তু তারপরেই আবার বন্ধ হয়ে যায়। রাত একটার পর থেকে স্বাভাবিকভাবে কাজ শুরু করে হোয়াটসঅ্যাপ।

এই সমস্যার বিষয়ে হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র বলেছেন, ‘সার্ভারের সমস্যার জন্যই বিশ্বজুড়ে সাময়িকভাবে হোয়াটসঅ্যাপ পরিষেবা বিঘ্নিত হয়। এখন আর কোনও সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সমস্যার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন হয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। গত পাঁচ মাসে তিন-চারবার হোয়াটসঅ্যাপ সার্ভার ক্র্যাশের ঘটনা দেখা গিয়েছে। একসঙ্গে অসংখ্য মানুষ হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা পাঠানোর জন্যই এই ঘটনা ঘটছে বলে মত বিশেষজ্ঞদের।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ