শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ

ফিরে দেখা ২০১৭ : মুসলিম বিশ্বের আলোচিত ঘটনাগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিদায়ের পথে ২০১৭। বিশ্বব্যাপী বছরটি পূর্ণ ছিল নানান আলোচনায়। বিশেষ করে মুসলিম বিশ্বের নানান ঘটনায় দেশের সকল সংবাদ মাধ্যমগুলো ব্যস্ত সময় পার করেছে এ বছর। কাতার সংকট, রোহিঙ্গা সমস্যা, জেরুসালেম ও ফিলিস্তন ইস্যু, সৌদির উদার নীতিতে ফিরে আসা ইত্যাদি আলোচিত ঘটনায় পত্রিকার পাতা ছিল বেশ গরম।

আওয়ার ইসলাম পাঠকদের জন্য ফিরে দেখা ২০১৭’র আজকের আয়োজন মুসলিম বিশ্বের আলোচিত ঘটনা সমুহ। লিখেছেন রকিব মুহাম্মাদ 

রোহিঙ্গা সঙ্কট

২০১৭ সালের সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী ইস্যু হলো রোহিঙ্গা সঙ্কট। মিয়ানমারের সুপরিকল্পিত রোহিঙ্গা নির্যাতন বা ‘গণহত্যা’ যা মিয়ানমারের সশস্ত্র বাহিনী এবং উগ্রবৌদ্ধ সম্প্রদায় দ্বারা আক্রান্ত উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর চলমান সামরিক অভিযান।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইনে সেনা-পুলিশের তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনের প্রেক্ষিতে ৫ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। ২০১৭ সালের অক্টোবরে কতিপয় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার অভিযোগ এনে মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক মুসলিম নিধন শুরু হয়। রোহিঙ্গাদের ওপর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গণধর্ষণ, অগ্নিসংযোগ ও শিশুহত্যাসহ অত্যধিক মানবাধিকার লঙ্ঘন করা হয় সেখানে। বিশ্বের বিভিন্ন দেশ মিয়ানমারের এই অভিযানকে রোহিঙ্গাদের উপর গণহত্যা হিসেবে অবহিত করেছে।

প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা মুসলিম। কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট অনুযায়ী গত মাস পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ছয় লাখ ৪৮ হাজার ৫৪০ জন।

অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। এ ছাড়া ২৫ আগস্টের আগে মিয়ানমার থেকে আসা দেশটির বাস্তুচ্যুত নাগরিকের সংখ্যা দুই লাখ চার হাজার ৬০ জন।

জাতিসংঘ, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেট, প্রতিবেশী বাংলাদেশ, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার সরকার ইতিহাসের বর্ররতম এই নির্যাতনের সমালোচনা করেছে। মিয়ানমার সরকার প্রধান, অং সান সু চি, বিশেষ করে তার নিষ্ক্রিয়তা ও নীরবতà¦