শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

নামাজ পড়ে ফেরার পথে ইমামকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঝিনাইদহের কোটচাঁদপুরে রবিউল ইসলাম (৪৫) নামের এক ইমামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রবিউল ইসলাম ওই উপজেলার রাঙ্গীয়ারপতা গ্রামের ইয়াদ আলীর ছেলে। তিনি ভূষিমাল ব্যবসায়ী ছিলেন।

শুক্রবার ভোর ৬টার দিকে কোটচাঁদপুর উপজেলার নওদাঁগা মাঠের কালীগঞ্জ-কোটচাঁদপুর রোডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে এই রোডে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সম্ভবত ইমাম রবিউল ছিনতাইকারীদের হাতে মারা গেছেন। তবে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা বলেন, ভোরে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক এসে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় রবিউল ইসলাম নামের এক ব্যবসায়ীকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

ওসি আরও বলেন, রবিউলকে কীভাবে হত্যা করা হয়েছে, তা এখনই বলা যাবে না। অন্য কোনো গাড়িতে ডাকাতি বা ছিনতাই হয়েছে, এমন কোনো অভিযোগ তাঁরা এখনো পাননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিহত ব্যক্তি জামায়াতের কর্মী ছিলেন বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ