শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

নতুন বছর হবে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত আলোকিত বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নতুন বছর হবে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত আলোকিত বাংলাদেশ।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মগবাজারস্থ ২৮৮/২, নয়াটোলা, আমবাগানের বায়তুল হাসান জামে মসজিদের দলিল হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশ থেকে আগামীতে জঙ্গি ও সন্ত্রাসবাদ অন্ধকারে নিমজ্জিত হবে। আমরা জঙ্গি ও সন্ত্রাসবাদ চলতি বছরে সফলতার সঙ্গে মোকাবেলা করেছি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রীর ডাকে সারা দেশের মানুষ জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। মানুষ বুঝে গেছে জঙ্গি ও সন্ত্রাসবাদ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। এদেশে জঙ্গিবাদী ষড়যন্ত্র অন্ধকারে নিমজ্জিত হবে তা জনগণ উপলব্ধি করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছি। নিরাপত্তায় নিয়োজিত বাহিনী ও গোয়েন্দা বাহিনী অত্যন্ত তৎপর। তাদের লোকবল বৃদ্ধি করা হয়েছে। তারা জীবনের ঝুঁকি নিয়ে কর্তব্য পালনে তৎপর রয়েছে।

আশা করছি, আগামী বছরটি আরও সুন্দর হবে। আমরা আলোকিত বাংলাদেশ দেখতে পাব।

 

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ