বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

আফগান বার্তা সংস্থার দপ্তরে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে বার্তা সংস্থা আফগান ভয়েসের দপ্তরে বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আফগান ভয়েসের দপ্তরে গবেষকদের সঙ্গে শিক্ষার্থীদের একটি আলোচনা অনুষ্ঠানে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। হামলায় তাদের অনেকে হতাহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে সোশাল মিডিয়ায় আসা ছবি দেখে মনে হচ্ছে, ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহত অনেককে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে এসব ছবিতে।

আফগান ভয়েসের দপ্তরে গবেষকদের সঙ্গে শিক্ষার্থীদের একটি আলোচনা অনুষ্ঠানে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। হামলায় তাদের অনেকে হতাহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের বার বার জঙ্গি হামলার শিকার হচ্ছে সংবাদমাধ্যমে। গত মাসে কাবুলে একটি টেলিভিশন স্টেশনেও হামলা হয়েছিল। আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ