শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ

বিএসএফ-এর তিন সদস্যের বাংলাদেশে প্রবেশ, তারপর যা হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তিনজন সৈন্য গতকাল সোমবার সকালে অবৈধভাবে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়লে তাদেরকে আটক করে ভারতের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এই তিনজন ভারতীয় সৈন্য রাজশাহীর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের প্রায় এক কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিলো।

বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী বিজিবির কর্মকর্তারা বলছেন, ভারতীয় সৈন্যরা সোমবার সকালে ভুল করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে।

পদ্মা নদী দিয়ে ওখানকার সীমান্ত বিভক্ত। বিজিবির কর্মকর্তারা বলছেন, কোথাও কোথাও নদীর পানি শুকিয়ে দুদেশের সীমান্ত একসাথে মিশে গেছে।

রাজশাহীর শালবাগান এলাকায় বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার বিবিসি বাংলাকে বলেন, ‘যে জায়গা দিয়ে ওরা ঢুকেছিলো সেটি একটি চর এলাকা। ওখানে সীমান্ত চিহ্নিতকারী অনেক পিলার নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ওখানে কাঁটাতারের কোনো বেড়াও নেই। তখন রাতের বেলায় টহল দেওয়ার সময় চোরাকারবারিদের দাবড়াতে দাবড়াতে ভুল করে সীমান্তের এপাশে ঢুকে পড়েছে’।

এরপর সীমান্ত এলাকায় টহলরত বিজিবির রক্ষীরা তাদেরকে পাকড়াও করে ভারতীয় রক্ষীদের আটক করে।

বিজিবির সৈন্যদের কাছে প্রায় ছ'ঘণ্টা আটক থাকার পর দুপুরে তাদেরকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে।

ভারতীয় রক্ষীরা বিজিবির কর্মকর্তাদের বলেছেন যে কুয়াশার কারণে তারা পথ হারিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছিলেন।

যেভাবে ধরা হয়

বিএসএফের এই তিনজনকে ধরার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন বিজিবির মাঝারদিয়া পোস্টের নায়েক সুবেদার শফিকুল ইসলাম।

বিবিসি বাংলাকে তিনি জানান, সকালে স্থানীয় রাখালরা তাকে টেলিফোন করে জানায় যে কয়েকজন ভারতীয় সৈন্য বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছে। তিনি তখন ১৬ জন রক্ষীর একটি দল নিয়ে তাদেরকে ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হন।

‘হাজিরবাতান একটা চরের মতো জায়গা। পদ্মা নদীর মাঝখানের একটি চর। ওখানে লোকজন তেমন থাকে না। কিন্তু সেখানে কিছু রাখাল তাদের গরু চরাচ্ছিলো। ওরা তখন তাদেরকে ধাওয়া করে। আমাকে মোবাইল করে জানায় যে বিএসএফের লোক বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছে’।

সুবেদার ইসলাম জানান, তারা কখন ঢুকেছে সেটা তারা জানেন না তবে সকাল সাড়ে সাতটার দিকে তারা তাদেরকে আটক করেন।

‘আমি যখন টহল দল নিয়ে যাই তখন দেখি ওরা বাংলাদেশের দিকে দৌড়ে আসছে। আমাদেরকে দেখার পর ওরা থমকে দাঁড়ায়। চারদিক থেকে ওদেরকে ঘিরà