শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

মাদরাসার বইয়ের হাদিসকে অশ্লীল বলায় ভোরের কাগজকে নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘মাদরাসার বইয়ে অশ্লীলতা’ এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ধৃষ্টতা দেখা হয়েছে অভিযোগ করে দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও প্রতিবেদকের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি প্রত্রিকাটি এমন শিরোনামে প্রতিবেদন করলে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে প্রতিবেদনের জন্য ভুল স্বীকার করে এবং ভবিষ্যতে এমন ভুল হবে না মর্মে পুনরায় প্রতিবেদন প্রকাশ না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে নোটিশে।

পত্রিকার সম্পাদক ও প্রতিবেদনের প্রতি লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন আল ইহসান পত্রিকার সম্পাদক মুহাম্মদ মাহবুবুল আলম আরিফ।

গত শনিবার ডাক রেজিস্ট্রিযোগে দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত ও প্রতিবেদক অভিজিৎ ভট্টাচার্য্যকে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন দৈনিক আল ইহসান এর সম্পাদক।

নোটিশ পাঠিয়েছেন দৈনিক আল ইহসান এর সম্পাদকের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল হালিম। পরে দৈনিক আল ইহসানের সম্পাদক জাগো নিউজকে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক আল ইহসান ৫/১, আউটার সার্কুলার রোড, রাজারবাগ শরিফ, ঢাকা-১২১৭, থেকে দৈনিক ভোরের কাগজ এর কর্ণফুলী মিডিয়া পয়েন্ট ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (তৃতীয়তলা) (নিউ সার্কুলার রোড মালিবাগ), ঢাকা- ১২১৭ লিগ্যাল নোটিশ পাঠানো হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ