বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী

`জাতিসংঘ স্বীকার করুক বা না করুক, জেরুসালেম ইসরাইলের রাজধানী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ইজরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, জাতিসংঘ-সাধারণ পরিষদের সিদ্ধান্তকে তারা প্রত্যাখ্যান করছে। জেরুসালেম ইজরাইলের রাজধানী, জাতিসংঘ স্বীকার করুক বা নাই করুক। কারণ, জাতিসংঘ মিথ্যাচারের আড্ডাখানা।

গনমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে  নেতানিয়াহু বলেন, আজ খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, ইজরাইলের ভেতরে এবং ইজরাইলের বাইরেও।

তিনি আরো বলেন, খোদ যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে জেরুসালেম ইজরাইলের রাজধানী ঘোষণা দেয়ায় সত্তর বছর লেগেছে। অন্যদের তো আরো সময় লাগবে। জাতিসংঘও একসময় জেরুজালেমকে ইজরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দিবে।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের পবিত্র ‘জেরুসালেম শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার কথা ঘোষণা করেন। এছাড়া, তেল আবিব থেকে মার্কিন দূতাবাস ‘জেরুসালেমে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের এ বিতর্কিত সিদ্ধান্ত বাতিলের জন্য বৃহস্পতিবার মিশরের তোলা একটি প্রস্তাব নিয়ে বিশেষ জরুরি অধিবেশনে বসে জাতিসংঘ সাধারণ পরিষদ।

তারপরও জাতিসংঘ সনদের ৩৭৭ ধারার অধীনে তোলা প্রস্তাবটি ১২৮ ভোটে পাস হয়। প্রস্তাবের বিপক্ষে আমেরিকা ও ইসরাইলসহ মাত্র নয়টি দেশ ভোট দিয়েছে। আর ভোট দেয়া থেকে বিরত ছিল ৩৫টি দেশ।

সূত্র : হাফিংটনপোষ্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ