বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শব্দদূষণে দুই বছর পর্যন্ত কারাদণ্ড মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের

অভিন্ন নকশায় মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সরকার অভিন্ন নকশায় সকল মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা মুক্তিযোদ্ধাদের কবরগুলো অভিন্ন নকশায় সংরক্ষণ করা হবে। যাতে করে পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে।

আজ শনিবার ফেনী জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ বি সি লাহা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য দেন।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে বধ্যভূমিগুলোকেও বিভিন্ন ডিজাইনে স্থাপনা নির্মাণ করা হবে।

এ সময় তিনি স্বাধীনতাবিরোধীরা যাতে কখনও রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকারও আহবান জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ