বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বাদশাহ সালমানের ক্ষমতারোহনের ৩ বছর: নাগরিকদের জন্য বিশেষ উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সৌদি আরবের বাদশাহ শাহ সালমান বিন আবদুল আজিজের রাষ্ট্র ক্ষমতা গ্রহণের ৩ বছর পূর্ণ হচ্ছে আজ ২১ ডিসেম্বর বৃহস্পতিাবার।

এ উপলক্ষ্যে টেলিমকম কম্পানি (এসটিসি) বাদশাহর নির্দেশে সৌদি নাগরিকদের জন্য বিশেষ উপহার ঘোষাণা করেছে।

এসটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ রবিউস সানি ১৪৩৯ হিজরি মোতাবেক ২১ ডিসেম্বর থেকে এক দিনের জন্য সৌদির সকল নাগরিকের ইনকামিং ও আউটগোয়িং কল সম্পূর্ণ ফ্রি। তারা চাইলে সারাদিন ফ্রি তে যতক্ষণ ইচ্ছে কথা বলতে পারবেন।

এ বিশেষ সুবিধা আজ বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিট থেকে শুরু হয়ে শুক্রবার ১১ টা ৫৬ মিনিট পর্যন্ত চালু থাকবে।

বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের জন্ম ৩১ ডিসেম্বর ১৯৩৫। তিনি ২০১১ সাল থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তারও আগে ১৯৬৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত রিয়াদ প্রদেশের গভর্ণর নিযুক্ত ছিলেন।

জানুয়ারি ২৩, ২০১৫ তারিখে তার সৎভাই বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের স্থলাভিষিক্ত হন তিনি।

সূত্র: ডেইলি পাকিস্তান

ঢাকায় ইসলামি জোট সম্মেলন উপলক্ষ্যে কেনা হবে ৩০ বিলাসবহুল গাড়ি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ