বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এ সপ্তাহে হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার 

২০ ডিসেম্বর থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের আকাশে আজ মঙ্গলবার ১৪৩৯ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ২০ ডিসেম্বর বুধবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে।এবং আগামী ১১ রবিউস সানি ১৪৩৯ হিজরী ৩০ ডিসেম্বর শনিবার সারাদেশে পবিত্র ফাতেহা-ই- ইয়াজদাহম উদযাপিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে বৈঠকে উক্ত সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

ধর্মসচিব মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় মন্ত্রি পরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোঃ সাইদুর রহমান, ধর্ম মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, তথ্য মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব (প্রেস) মোঃ মিজান-উল- আলম, সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী সরকার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-প্রশাসক দেওয়ান মোঃ আব্দুস সামাদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মোঃ শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের এস এস ও আবদুল্লাহ ইউসুফ ইমাম, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ১৪৩৯ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ রবিউল আউয়াল ১৪৩৯ হিজরি, ৫ পৌষ ১৪২৪ বঙ্গাব্দ, ১৯ ডিসেম্বর ২০১৭ খ্রি. মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে।

ফলে আগামী ৬ পৌষ ১৪২৪ বঙ্গাব্দ, ২০ ডিসেম্বর ২০১৭ খ্রি. বুধবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে এবং আগামী ১১ রবিউস সানি ১৪৩৯ হিজরী, ১৬ পৌষ ১৪২৪ বঙ্গাব্দ, ৩০ ডিসেম্বর ২০১৭ খ্রিস্টাব্দ শনিবার সারাদেশে পবিত্র ফাতেহা-ই- ইয়াজদাহম উদযাপিত হবে।

 

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ