বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

জেরুসালেম ইস্যুতে ট্রাম্প প্রশাসনে বিভক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ট্রাম্পের একটি ঘোষণায় ফুঁসে উঠেছে বিশ্ব। আর এ থেকে বাদ পড়েনি তার নিজের প্রশাসনও। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করা মাত্র শুরু হয় এ বিভক্তি। আর এ কারণে ফিলিস্তিনে ব্যাপক সংঘর্ষ চলছে।

হোয়াইট হাউস ও ট্রাম্প প্রশাসনের মধ্যেই এই সিদ্ধান্ত নিয়ে মতভেদ শুরু হয়েছে। একাংশ চাচ্ছিল ট্রাম্প এই ঘোষণা না দিক। অন্যরা এই ঘোষণার জন্য ট্রাম্পকে প্রভাবিত করার চেষ্টা করেছে।

প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন, প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস, গোয়েন্দা সংস্থা সিআইএয়ের পরিচালক মাইক পম্পে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করার বিপক্ষে ছিলেন।

তারা চাচ্ছিলেন, বিদ্যমান অবস্থা বজায় থাকুক। বহু দশক ধরে চলে আসা মার্কিন নীতি অব্যাহত থাকুক। ব্যক্তিগতভাবে তারা ট্রাম্পকে এই অনুরোধও করেছিলেন। কিন্তু তা শুনতে চাননি মার্কিন প্রেসিডেন্ট।

বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় ট্রাম্প যখন জেরুজালেম-সংক্রান্ত ঘোষণা দিচ্ছিলেন তখন তার পাশে ছিলেন ভাইস প্রেসিডেন্ট পেন্স। ট্রাম্পের সিদ্ধান্তের পেছনে অন্যতম উদ্যোক্তা তাকে মনে করা হচ্ছে।

গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ট্রাম্পের অন্যতম পরামর্শদাতা ছিলেন ডেভিড ফ্রিডম্যান। তিনি ইহুদি-ঘনিষ্ঠ বলে পরিচিত। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ফ্রিডম্যানকে ইসরাইলে মার্কিন দূত করেন ট্রাম্প।

ট্রাম্প যখন বক্তব্য দিচ্ছিলেন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন তখন উপস্থিত ছিলেন না। রেক্স টিলারসনের অনুপস্থিতির বিষয়টি সামনে আসতে এই বিতর্ক আরো জোরালো হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ