বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ওআইসির সিদ্ধান্তে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র: বিবৃতিতে সুর পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করায় ওআইসির প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

বুধবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নোয়ের্ট এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নোয়েট বলেন, মুসলিম নেতাদের বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য মধ্যপ্রাচ্যে শান্তির পথে বড় বাধা হয়ে দাড়াবে।

বিবৃতিতে মুসলিম দেশগুলোর জোট ওআইসির নেতাদের ওপর ক্ষোভ ঝেড়ে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের অবস্থান পুনর্ব্যক্ত করে হিদার নোয়ের্ট বলেন, ফিলিস্তিন-ইসরায়েল দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে কাজ করছে যুক্তরাষ্ট্র।

শান্তি সমঝোতায় যুক্তরাষ্ট্র গ্রহণযোগ্যতা হারিয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এমন বক্তব্যের সমালোচনা করে নোর্য়েট বলেন, সংকট সমাধানে যুক্তরাষ্ট্রই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে। শান্তি প্রক্রিয়ায় সব ধরনের সহায়তারও আশ্বাস দেন তিনি।

হিদার নোয়ের্ট এর বক্তব্যে শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করতে চাওয়া এবং সহায়তা করার আশ্বাস দেয়ায় যুক্তরাষ্ট্রের সুর পরিবর্তনেরই ইংঙ্গিত পাচ্ছে বিশ্লেষক মহল।

 

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ