বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’

খালেদা জিয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর করা মন্তব্য প্রত্যাহারের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশে সম্পদ পাচারের যে অভিযোগে প্রধানমন্ত্রীর করা মন্তব্য প্রত্যাহারের আহবান জানিয়েছে দলটির স্থায়ী কমিটি। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়ার কথাও জানানো হয়।

রোববার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের স্থায়ী কমিটির বৈঠকে গৃহিত সিদ্ধান্ত মোতাবেক এই আহবান জানানো হয়। বৈঠকে মোট ৮দফা সিদ্ধান্ত হয় বলে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো দলের মিডিয়া উইং।

বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা নজীরবিহীন এবং তা দ্রুততার সঙ্গে নিষ্পন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।বিবৃতিতে তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।

সেই সাথে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলাও প্রত্যাহারের দাবি জানানো হয় বিবৃতিতে।

এদিকে আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব দলকে সমান সুযোগ প্রদান এবং সেনা মোতায়েন করার দাবি জানানো হয়। এছাড়াও স্থায়ী কমিটির বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ