শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ

ট্রাম্পের সিদ্ধান্তে সারা বিশ্বের তীব্র প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি

গত মঙ্গলবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদান এবং সেখানে মার্কিন দূতাবাস স্থানান্তরের ঘোষণার সাথে সাথে আরব ও আন্তর্জাতিক তীব্র প্রতিক্রিয়া প্রকাশ পায়।

ইতোপূর্বে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে সতর্ক করা হয় এই ধরনের পদক্ষেপ ইজরাইল ও ফিলিস্তিনের মাঝে গভীর মতানৈক্যের মাত্রা কেবল গভীর থেকে গভীরতর করবে এবং এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে ফেলবে।

সারা বিশ্বের মতামত ও হুমকি উপেক্ষা করে ট্রাম্প জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ঘোষণা করেছে। এর প্রতিবাদে বিশ্ব সম্প্রদায়ের প্রতিক্রিয়া নিম্নে তুলে ধরা হলো।

ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের এই সিদ্ধান্ত ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এর সম্ভাব্য প্রতিক্রিয়ার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা তাদের দূতাবাস জেরুজালেমে স্থানন্তর করবে না বলে জানিয়ে দিয়েছে।

জাতিসংঘ

জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস ডোনাল ট্রাম্পের এই সিদ্ধান্তকে ফিলিস্তিন ও ইজরাইলিদের মধ্যকার শান্তি প্রক্রিয়ার হুমকি হিসেবে বিবেচনা করে বলেছেন, জেরুজালেম আলোচনার সর্বশেষ এজেন্ডা।

গুতেরেস আরো বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কোন বিকল্প নেই এবং জেরুজালেম ফিলিস্তিন ও ইজরাইল উভয়েরই রাজধানী।

ফ্রান্স

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, তার দেশ ট্রাম্পের এই সিদ্ধান্তকে সমর্থন করে না এবং একে তিনি একক সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেন।

এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এই সিদ্ধান্ত হতাশাব্যাঞ্জক। ফ্রান্স এটাকে সমর্থন করে না এবং এটা আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক।

ম্যাক্রোন আরো বলেন, আলোচনার মাধ্যমেই ফিলিস্তিনি ও ইজরাইলি জনগণ জেরুজালেমের ব্যাপারে এর সিদ্ধান্ত গ্রহণ করবে। পাশাপাশি এই অঞ্চলে শান্তি রক্ষার ব্যাপারে আহবান জানান।

ব্রিটেন
ব্রিটেন লেবার পার্টির নেতা জিমি কর্বিন বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত এলোপাতাড়ি। এটা শান্তি প্রক্রিয়াকে শেষ করে দিবে। ব্রিটেন সরকারের কর্তব্য এটার নিন্দা জানানো।

কানাডা
কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়অ ফিলেন্ড বলেন, ইজরাইলি ও ফিলিস্তিনি সংঘাতের ব্যাপক ভিত্তিক স