শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ

বাবা জুনায়েদ জামশেদকে উৎসর্গ করে ছেলের ‘মেরে বাবা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলমা: পাকিস্তানের বিশ্বখ্যাত সংগীত শিল্পী প্রয়াত জুনায়েদ জামশেদের স্মরণে তার বড় ছেলে বাবর ‘মেরে বাবা’ নামে একটি সংগীত রিলিজ করেছেন৷ যা জুনায়েদ ভক্তদের বেশ আলোড়িত, মোহিত করেছে৷

বাবর এর আগেও বেশ কিছু সংগীত রেকর্ড করিয়েছিলেন৷ যেমন, ‘তেরে চৌকাঠ পে’ ‘সুবহ মাদিনা’ এবং ‘মেরা দিল বদল দে’ ইত্যাদি৷

উল্লেখ্য, বিখ্যাত শিল্পী জুনায়েদ জামশেদ প্রাথমিক পর্যায়ে পপ সংগীত দিয়ে নিজের ক্যারিয়ার জীবন শুরু করেছিলেন এবং খুব অল্প দিনেই বিশ্বব্যাপী তার খ্যাতি ছড়িয়ে পড়ে৷ পরবর্তীতে তিনি পরিপূর্ণভাবে ইসলাম পালনে মনোনিবেশ করেন এবং পপ সংগীতের পরিবর্তে হামদ, না’ত তথা ইসলামি সংগীত গাইতে শুরু করেন৷ রাসুলের ভালোবাসা নিয়ে গাওয়া না’তগুলো বিশ্বের লক্ষ লক্ষ মানুষের হৃদয় ছুঁয়েছে৷

গত বছর ডিসেম্বরে এক তাবলিগি সফরে পাকিস্তানের চিত্রাল থেকে ইসলামাবাদ পৌঁছার সময় ভয়াবহ বিমান দুর্ঘটনায় সস্ত্রীক ইন্তেকাল করেন জুনায়েদ জামশেদ৷

https://www.facebook.com/mrjunaidjamshedofficial/videos/1540666195969726/

ফ্যাশন ব্রান্ডে জুনায়েদ জামশেদ

সূত্র: ডন