বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

সরকার জনপ্রতিরোধের ভয়ে পাইকারি গ্রেফতার করছে: খালেদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের অব্যহত অত্যাচার-নৈরাজ্য ও স্বৈরাচারী কর্মকাণ্ডে জনরোষ এড়াতে সারাদেশে বিএনপি ও এর ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢালাওভাবে পাইকারি হারে গ্রেফাতার করছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতার ও বারবার পুলিশী রিমান্ডের প্রতিবাদ জানিয়ে আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন এসব কথা কথা বলেন।

সারাদেশে ক্ষমতাসীনদের তাণ্ডবে দেশের মানুষ অতিষ্ট।গুম, খুন, হত্যা ধর্ষণ, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং চাল-ডাল-তেল-পেঁয়াজ-লবণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনরোষের ভয়ে সরকার ভীত। তাই জনরোষকে চাপা দেয়ার জন্য দেশব্যাপী বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন বলেন, দেশের তরুণ সমাজকে ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট করে নিজেদের টিকিয়ে রাখতে অবৈধ ক্ষমতা কন্টকমুক্ত করাই সরকারের উদ্দেশ্য। গ্রেফতার করে রিমান্ডের নামে নজিরবিহীন জুলুম-নির্যাতনের মূল উদ্দেশ্যই হচ্ছে তরুণ সমাজকে ভয় পাইয়ে দেয়া। সরকার পরিকল্পিতভাবে দেশের তরুণ সমাজকে ধ্বংস করার জন্য নানামুখী নীলনকশা প্রণয়ন করে চলেছে।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে ছাত্রদল সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে আটক করে পুলিশ। পরে মতিঝিল থানায় দায়ের করা একাধিক নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ