শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

ফেসবুকে মৃত্যুর গুজব ; লাইভ ভিডিওতে আকমল বললেন আমি মরিনি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  প্রযুক্তির যুগে খবর ভাইরাল হতে বেশি সময় নেয় না। আর সে খবর যদি হয় কোনো সেলিব্রেটিকে নিয়ে তাহলে তো কথাই নেই। খ্যাতির বিড়ম্বনার মতো ভাইরাল সংবাদেরও যন্ত্রণা পোহাতে হয় তাদের।

এমনই এক ফেইক নিউজের কবলে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটার উমর আকমল। এ নিয়ে পুরো পাকিস্তান ও ক্রিকেট বিশ্বে চলছে তোলপাড়।

সম্প্রতি সামাজিক মাধ্যমে আকমলের মতো দেখতে এক ব্যক্তির ছবিযুক্ত খবর ছড়িয়ে পড়েছিল। যাতে বলা হয়, ইসলামাবাদে সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে দাঙ্গায় নিহত হয়েছেন আকমল।

স্বভাবতই ছবিটা ভাইরাল হয়ে যায় মুহুর্তেই। কেননা পাকিস্তানে দাঙ্গায় সত্যিই নিহত হয়েছেন কয়েকজন।

ফেসবুকে যে ছবিটা দেয়া হয়, সেটা দেখতে অনেকটা উমর আকমলের মতোই। মানুষের বিভ্রান্ত হওয়া স্বাভাবিক। এ অবস্থায় শেষ পর্যন্ত সামিজক মাধ্যমে উপস্থিত হয়ে নিজের বেঁচে থাকার কথা জানাতে বাধ্য হন আকমল।

আকমল এক টুইটবার্তায় জানান, ‘আমি বেঁচে আছি। আলহামদুলিল্লাহ, লাহোরে আছি। সম্পূর্ণ সুস্থ আছি। সামাজিক মাধ্যমের সব খবর ভুয়া।’

তবে এ বার্তাতেও যখন সন্দেহ কাটেনি তখন লাইভ ভিডিওতে এসে আকমল নিজের বেঁচে থাকার কথা জানান। ভক্তদের আশ্বস্ত করে বলেন আমি বেঁচে আছি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ