শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

শুরু হলো সিরাতচর্চার মাস রবিউল আউয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ ১ রবিউল ১৪৩৯ হিজরি। শুরু হলো সিরাতচর্চার মাস। এ হিসেবে আগামী ২ ডিসেম্বর হবে ১২ রবিউল আউয়াল উপলক্ষ্যে থাকবে সরকারি ছুটি।

বাংলাদেশের আকাশে গত রোববার ১৪৩৯ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ২১ নভেম্বর থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হলো।

রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস) মো. মিজান-উল-আলম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, ওয়াকফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মো. শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আবদুর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহমদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহি মসজিদের খতিব মাওলানা আবু রায়হান ও চকবাজার শাহি জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিভিন্ন সংগঠন ও সংস্থা নানা আয়োজনের মধ্য দিয়ে রবিউল আউয়াল মাসে সিরাতচর্চা করে থাকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ