মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

২৬ নভেম্বর সৌদিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইসলামি বাহিনীর প্রথম বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ইসলামি সৈন্যবাহিনীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ২৬ নভেম্বর  সৌদির রাজধানী রিয়াদে৷

বেসরকারি সংবাদ মাধ্যমের সূত্র মতে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামি সৈন্যবাহিনীর প্রথম বৈঠকের বিষয় ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ‘ রাখা হয়েছে৷ এই বৈঠকে ৪১টি দেশের প্রতিরক্ষামন্ত্রী ও রাষ্ট্রদূতগণ উপস্থিত থাকবেন৷

এর আগে সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আহমদ আল মালিকি পাকিস্তান সফর কালে বলেছিলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামি বাহিনীর কার্যক্রম চলমান রয়েছে এবং নভেম্বরের শেষ দিকে একটি ভালো ও সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করা হবে৷’

ওই সফরে তিনি পাকিস্তানের সাবেক সেনাপ্রধান রাহিল শরিফের ব্যাপারে বলেছিলেন, ‘তিনি অত্যন্ত দক্ষতার সাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন৷’

অপরদিকে পাকিস্তানের সরকারি টিভির সংবাদে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহেদ খাকান আব্বাসী গুরুত্বপূর্ণ এক সফরে সৌদি আরব যাচ্ছেন৷ এ সফরে তার সাথে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কমার জাবেদ বাজওয়াহ ও ডিজিআইএসআই জেনারেল নাওবিদ মুখতারও থাকবেন৷

প্রধানমন্ত্রী শাহেদ খাকান আব্বাসী সৌদি বাদশাহ মুহাম্মাদ বিন সালমান ও সৌদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হবে বলে জানা যায়৷

সূত্র: ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ