সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন শাইখুল আযহার ড. আহমদ আল-তাইয়্যেব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্রবাদী বৌদ্ধ সম্প্রদায়ের নিপীড়ন থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া  রোহিঙ্গা মুসলিমদের দেখতে বাংলাদেশে আসছেন আল-আযহার বিশ্ব বিদ্যালয়ের শায়েখ ড. আহমদ আল-তাইয়্যেব।

মিশরের আল-আযহার ফাউন্ডেশন-এর ঘোষণা অনুযায়ী,  চলতি মাসের শেষ সপ্তাহে প্রায় ৪৮ সদস্যের সফর সঙ্গী নিয়ে বাংলাদেশ সফরে আসছেন শায়খুল আযহার ড. আহমদ আল- তাইয়্যেব।

বাংলাদেশ সফরকালীন সময়ে তিনি  মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের দেখতে ও ত্রাণ বিতরণ করতে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন । এছাড়াও,  তিনি বাংলাদেশের উচ্চ পদস্থ নেতৃবৃন্দের সাথেও সাক্ষাৎ করবেন।

তার সফর উপলক্ষ্যে আল-আযহার বিশ্ববিদ্যালয়ে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে আল- আযহারের ডেপুটি পরিচালক ড. আব্বাস সোমান ও ড.আলি রশিদ নয়িমি উপস্থিত ছিলেন।

সূত্র- আল-আহরাম, মিশর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ