মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি ফিলিস্তিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন- পিএলও’র অফিস বন্ধ করলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করবে বলে জানিয়েছে ফিলিস্তিন।

ওয়াশিংটনে পিএলও-র অফিস চালু রাখার কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না- মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এমন মন্তব্যে দেশটির সাথে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

একই সঙ্গে ফিলিস্তিন জানিয়েছে, পিএলও-র অফিস বন্ধ করলে আরব বিশ্বে তার নেতিবাচক প্রভাব পরবে।

পিএলও’র অফিস বন্ধের সিদ্ধান্তে অবাক হয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি একে অনুচিত সিদ্ধান্ত বলে জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপিকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ-আল মালকি বলেছেন, প্রতি ৬ মাস পর পর ওয়াশিংটনে পিএলও-র অফিস চালানোর চুক্তি নবায়ন করে আসা হয়। এবারই তা নবায়নে অনীহা দেখিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

পিএলও-র সেক্রেটারি জেনারেল শায়েব এরাকাত এক টুইট বার্তায় মার্কিন এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মত দিয়েছেন। এমন কিছু ঘটলে যুক্তরাষ্ট্রের সাথে ফিলিস্তিনি সম্পর্কের ইতি ঘটার হুমকিও দেয়া হয় পিএলও-র পক্ষ থেকে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই সিদ্ধান্তকে মার্কিন আইনের বিষয় বলে মন্তব্য করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ