সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

জাতিসংঘে রোহিঙ্গা ইস্যু এজেন্ডা হিসেবে গৃহীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জাতিসংঘের সামাজিক, মানবিক ও মানবাধিকার বিষয়ক এজেন্ডা নির্ধারণী কমিটির ভোটাভুটিতে রোহিঙ্গা ইস্যুটি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এজেন্ডা হিসেবে গৃহীত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের সদর জাতিসংঘের থার্ড কমিটির বৈঠকে ওই ভোটাভুটির আয়োজন করা হয়। এতে ১৭১টি দেশ অংশ নেয়। ১৩৫টি দেশ বাংলাদেশের পক্ষে ভোট দেয়। আর মিয়ানমারের পক্ষে ভোট পড়ে মাত্র ১০টি। এছাড়া ভোটদানে বিরত থাকে ২৬টি দেশ।

মিয়ানমারের ১৯৮২ সালের নাগরিকত্ব আইন পুনর্বিবেচনা করে রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে এই এজেন্ডায়। সেই সঙ্গে যারা রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে তাদের বিচার করার জন্যে দেশটির সরকারকে বলা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ