বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী সপ্তাহে পদত্যাগ করছেন সৌদি বাদশাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আগামী সপ্তাহে পদত্যাগ করছেন। খবর ডেইলি মেইল-এর।  বাবার পদত্যাগের পর ছেলে মোহাম্মদ বিন সালমান ক্ষমতা গ্রহণ করবেন বলে জানা গেছে।
বাদশাহ হিসেবে মোহাম্মদ বিন সালমান দায়িত্ব গ্রহণ করলেও ‘হারামাইন শারিফাইন এর জিম্মাদার’ হিসেবে থাকবেন সালমান বিন আব্দুল আজিজ। সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে দেশটির বাদশাহের হাতেই পবিত্র কাবা ও মসজিদে নববীর জিম্মাদারের দায়িত্ব থাকতো। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে এই প্রথমবারের মতো বাদশাহের বাইরে কারো হাতে মসজিদ দুটির দায়িত্ব থাকবে।
সূত্র জানায়, শুধু আলঙ্করিকভাবে রাষ্ট্রের প্রধান হিসেবে থাকবেন তিনি। সরকারি সকল দায়িত্ব ক্রাউন প্রিন্সের কাছে হস্তান্তর করা হবে।
সৌদি রাজপরিবারের সূত্রের বরাতে ডেইলি মেইল জানায়, পদত্যাগের পর বাদশাহ সালমানের ভূমিকা অনেকটা ইংল্যান্ডের রাণীর মতো হবে। তিনি শুধুমাত্র ‘পবিত্র স্থানগুলোর তত্ত্বাবধায়ক’ হিসেবে দায়িত্ব পালন করবেন।
 ডেইলি মেইলকে সৌদি রাজপরিবারের ঘনিষ্ট এক সূত্র জানিয়েছে, ‘যদি অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে তাহলে আগামী সপ্তাহেই ছেলে মোহাম্মদ বিন সালমানের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন বাদশাহ সালমান।’

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (৩২) সাম্প্রতিক সময়ের এক আলোচিত নাম। নভেম্বরের শুরুতে দুর্নীতি দমন অভিযানের নামে তিনি ৪০ জনেরও বেশি প্রিন্স এবং সরকারের মন্ত্রীকে গ্রেফতার করান। সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের বয়স এখন ৮১ বছর।

গত জুনে সৌদি আরবের নতুন যুবরাজ হিসেবে ছেলে মোহাম্মদ বিন সালমানের নাম ঘোষণা করেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এর আগে বাদশা সালমানের ভাতিজা মোহাম্মেদ বিন নায়েফ দেশটির যুবরাজ ছিলেন।

২০১৫ সালে বাদশাহ আব্দুল আজিজের মৃত্যুর পর তাকে যুবরাজ হিসেবে মনোনীত করা হয়েছিলো। তাকেও তৎকালীন যুবরাজ মুকরিন বিন আবদুল আজিজের বদলে মনোনীত করা হয়। নায়েফ দেশটির উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজনীতি ও নিরাপত্তা বিষয়ক কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন।

এরপর তিনি ‘ভিশন ২০৩০’ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। নতুন ম্যাগাসিটি নিওমের পরিকল্পনাসহ দেশের সামগ্রিক বিভিন্ন বিষয়ের ওপরও গুরুত্ব দিয়েছেন ৩২ বছরের এই যুবরাজ।

আরএম