শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

'মওলানা ভাসানী আর বাংলাদেশ অবিচ্ছেদ্য'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মওলানা ভাসানী আর বাংলাদেশ অবিচ্ছেদ্য বলে অভিমত প্রকাশ করেছেন ২০ দলীয় জোট নেতা ও বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

শুক্রবার নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মওলানা ভাসানী ছিলেন আজীবন আপসহীন, সাম্রাজ্যবাদ-আধিপত্যবাদ-বিরোধী সংগ্রাম আর জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক আন্দোলনের মহান সাধক। তার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিকের মধ্যে অতীব বৈশিষ্ট্যময় দিক হচ্ছে, প্রতিক্রিয়াশীল সমাজ ও পরিবেশের মাঝে তার রাজনীতি সঠিকভাবে প্রয়োগে পিছপা হতেন না।

তিনি আরো বলেন, মওলানা ভাসানী এমনই একজন জাতীয় নেতা ছিলেন, যার জীবন আলোচনা বাংলাদেশের অসমাপ্ত জাতীয় মুক্তি ও গণমুক্তি সংগ্রাম এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ-বিরোধী লড়াইকে শাণিত ও শক্তিশালী করতে পারে। বিশ্ব শান্তির জন্য তার অক্লান্ত প্রচেষ্টা, শিক্ষা বিস্তারের ভূমিকা, আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন, ধর্মান্ধতা ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন- কোথায় নেই মওলানা ভাসানী?

গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, মওলানা ভাসানী প্রগতিশীল ও শোষণমুক্ত সমাজ ধারার সঙ্গে ধর্মের সুমহান আদর্শের রাখিবন্ধন করেছেন। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মজলুম জননেতা প্রদর্শিত পথ ভুলে গেলে কিংবা সেই পথ থেকে বিচ্যুত হলে জাতি হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হবো।

ন্যাপ নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, ন্যাপ যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক মতিয়ারা চৌধুরী মিনু, তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটন, সাধারণ সম্পাদক রমজান আলী, যুব নেতা ফয়েজ আহমেদ ফাহিম প্রমুখ।

এসময় বাংলাদেশ ন্যাপ কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর, বাংলাদেশ কল্যাণ পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি, তৃণমূল নাগরিক আন্দোলন, বাংলাদেশ কৃষক ন্যাপ, বাংলাদেশ যুব ন্যাপ, ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মওলানা ভাসানীকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

মওলানা ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী আজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ