মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ইরানের চাপে লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার তিনি এ ঘোষণা দেন।

ঘোষণায় তিনি লেবাননের উপর ইরানের ক্রমবর্ধমান প্রভাব ও তার জীবনের হুমকিকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি সৌদি আরবের আল আরাবিয়া নিউজ নেটওয়ার্কে প্রচারিত ভাষণে বলেন, আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা করছি। আমি আমার জীবনের প্রতি হুমকি অনুভব করছি।

তার পিতা ও দুইবারের রফিক হারিরি একই পরিস্থিতির মুখে জীবন দেন। মৃত্যুর পূর্বে  ইরান ও তার লেবাননীয় মিত্র হিজবুল্লাহর হুমকির কথা উল্লেখ করেন।

৪৭ বছর বয়স্ক এ সুন্নী নেতা মাত্র এক বছর পূর্বে লেবাননে সরকার গঠন করেন।

হারিরি তার ভাষণে আরও বলেন, ইরান দেশের একটি অংশ নিয়ন্ত্রণ করছে। হিজবুল্লাহ শুধু  লেবাননে ইরানের হাতিয়ার হিসেবে কাজ করছে না বরং পুরো আরব বিশ্বে ইরানের প্রভাব বিস্তার করছে। সম্প্রতি বছরগুলোতে হিজবুল্লাহ অস্ত্রের জোরে কার্যসাধনের চেষ্টা করছে।

উল্লেখ্য, ১৯৭৫-৯০ পর্যন্ত লেবাননের গৃহযুদ্ধের সময় ইরান হিজবুল্লাহকে ধারাবাহিক অস্ত্র প্রদান করে। যা এখনো অব্যাহত আছে।

সূত্র : আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ