মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

পাশ্চাত্যবাদীরা ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদ শব্দ জুড়ে দিয়ে মুসলমানদের অপমান করছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তুরস্কের প্রধানমন্ত্রী বিন আলী ইলদিরিম বলেছেন, ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদ শব্দ জুড়ে দেওয়ার মাধ্যমে মুসলমানদের অপমান করা হচ্ছে। পাশ্চাত্যের দেশগুলো এ কাজ করছে।

তুরস্কের ইস্তাম্বুলে গতকাল (বৃহস্পতিবার) এক ভাষণে তিনি একথা বলেন।

পাশ্চত্যবাদীদের এ ধরণের কাজ থেকে সরে আসার আহবান জানিয়ে তিনি বলেন,  সন্ত্রাসবাদ মোকাবিলার বিষযে দ্বিমুখী নীতি অনুসরণের মাধ্যমে পাশ্চাত্য ভুল করছে। এ বিষয়টি সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে তাদের দুর্বল অবস্থানেরই ইঙ্গিত দেয়। তাই তাদেরকে এই পথ থেকে ফিরে আসতে হবে।

তুর্কি প্রধানমন্ত্রী বলেন, তিনি বলেন, যেসব দেশ ইসলাম ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ও ঘৃণা ছড়াচ্ছে সেসব দেশকেও একদিন মুসলমানদের ভালোবাসা ও ন্যায়কামিতার মুখাপেক্ষী হতে হবে।

উল্লেখ্য, পাশ্চাত্যের দেশগুলোতে ইসলাম বিদ্বেষ উস্কে দেওয়ার কারণে সেখানকার মুসলমানরা এখন নানা ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছে। বিভিন্ন দেশে মুসলমানদের ওপর হামলার ঘটনা আগের চেয়ে অনেক বেড়ে গেছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ